ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে বুধবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে বিক্ষোভ শুরু করেন পোশাকশ্রমিকেরা। একপর্যায়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতির অবনতি হওয়ায় গাজীপুর মহানগরীর ১০টি কারখানায় আজকের দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়েছে। শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানিয়েছেন, চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষিতে ১০টি কারখানায় ছুটি দেওয়া হয়েছে।
Tags: গাজীপুর, গার্মেন্টস, পোশাকশিল্প, মজুরি আন্দোলন, মহাসড়ক অবরোধ