হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। আবু ধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) জানিয়েছে, এই হামলায় তাদের জাহাজের ১১ জন ক্রু সদস্য আহত হয়েছেন। কোম্পানিটির তথ্যানুযায়ী, ঘটনার পর থেকে জাহাজের একজন ব্যক্তি নিখোঁজ রয়েছেন।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যেই এই হামলার ঘটনা সামনে এল।
এর আগে মঙ্গলবার কুয়েতের সেনাবাহিনী তাদের ওপর ড্রোন হামলার শিকার হওয়ার কথা জানায়। এছাড়া একই সময়ে ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
Tags: অ্যাডনক, ইরান, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, হরমুজ প্রণালি