1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ খুলনায় আওয়ামী লীগের সাবেক নেতা নিহত, তদন্তে দৌলতপুর থানা পুলিশ দত্তের বাজারে প্রতি হাটে বিক্রি হচ্ছে ১০ লাখ টাকার মাছ জ্বালানি সংকটে বাড়ছে শিল্প ব্যাহত, কমছে কর্মসংস্থান: বিআইডিএস-বিসিআই জরিপ বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি এশীয় উন্নয়ন ব্যাংকের পরিবেশবান্ধব উৎপাদনে বিশ্বে অনন্য নজির বাংলাদেশের আদজি ট্রিমস অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সেঞ্চুরিয়নে হামজাকে ফেরালেন খালেদ, চাপে বাংলাদেশ

বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা হিসাব বলছে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে (তিন হাজার ৪৩৫ কোটি ১৮ লাখ ডলার) দাঁড়িয়েছে। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বা বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৯ দশমিক ৫৩ বিলিয়ন ডলারে (দুই হাজার ৯৫৩ কোটি ৭৪ লাখ ডলার)। মঙ্গলবার (২৪ নভেম্বর) পর্যন্ত হালনাগাদ করা তথ্যে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন। দেশগুলো হলো- ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এর আগের কয়েকদিনের পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, রিজার্ভে কিছুটা ওঠানামা ছিল। ২৩ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ছিল ২৯ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ১৯ নভেম্বর নিজস্ব হিসাবে তা ছিল ৩৪ দশমিক ৩৮ বিলিয়ন ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। এছাড়া ১৭ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৪৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ১২ নভেম্বর এই হিসাব ছিল যথাক্রমে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ও ২৯ দশমিক ৮২ বিলিয়ন ডলার। ১০ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৯৯ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ৩০ দশমিক ১২ বিলিয়ন ডলার। ৯ নভেম্বর এই পরিমাণ ছিল ৩৪ দশমিক ৯৫ বিলিয়ন ও ৩০ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার।

চলতি মাসের শুরুতে রিজার্ভের পরিমাণ আরও বেশি ছিল। ৪ নভেম্বর নিজস্ব হিসাবে রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৫১ বিলিয়ন ডলার। ৩ নভেম্বর ছিল ৩৬ দশমিক ৪৩ বিলিয়ন ও ৩১ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। ১ নভেম্বর নিজস্ব হিসাবে ছিল ৩৬ দশমিক ২৫ বিলিয়ন এবং বিপিএম-৬ অনুযায়ী ৩১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর মাধ্যমে আমদানি বিল বাবদ ১৬৪ কোটি ২৪ লাখ ৬০ হাজার ডলার পরিশোধের পর ৫ অক্টোবর রিজার্ভ কমে ৩৪ দশমিক ৮৫ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ অনুযায়ী ২৯ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। উল্লেখ্য, আকুর মাধ্যমে মোট ৯টি দেশের মধ্যে আমদানি-রপ্তানির লেনদেন নিষ্পত্তি করা হয়ে থাকে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT