1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

অনলাইনে প্রাথমিকে শিক্ষক বদলি শুরু

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের অনলাইনে একই উপজেলা বা থানায় বদলির কার্যক্রমের প্রচারণা সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, অনলাইনে বদলির কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলমান থাকবে।

মঙ্গলবার উপসচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ এর উপাচ্ছেদ ১.১ এর নির্দেশনা অনুযায়ী অনলাইন সফটওয়্যারের মাধ্যমে জানুয়ারি ২০২৫ হতে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ কেবল একই উপজেলা বা থানায় (সিটি করপোরেশনের ক্ষেত্রে) বদলি কার্যক্রম শুরু করার জন্য সূত্রোক্ত ১ নং স্মারকে নির্দেশনা প্রদান করা হয়।

এতে বলা হয়েছে, সূত্রোক্ত ২ নং স্মারকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সহকারী শিক্ষকগণের যাবতীয় অফলাইন বা প্রশাসনিক বদলি অথবা সংযুক্তির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

অনলাইন সফটওয়্যারের মাধ্যমে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণের কেবলমাত্র একই উপজেলা বা থানায় বদলির এ কার্যক্রম সফলভাবে সম্পন্নের লক্ষ্যে সংশ্লিষ্টদের অবহিতকরণ ও বিষয়টি ওয়েবসাইটে প্রচারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT