রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শামসুন্নাহার বেগম মারা যান। তার শরীরের ৪০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার। এ নিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল চারজনে।
গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার ভোরে কাঁঠালবাগান বাজারের একটি সাততলা আবাসিক ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটে চুলার গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন দগ্ধ হয়েছিলেন। বর্তমানে আব্দুর রহমান নামে দগ্ধ অন্য একজনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। এতে একই পরিবারের তিনজনসহ মোট ৫ জন দগ্ধ হয়েছিলেন।
Tags: অগ্নিকাণ্ড, কাঁঠালবাগান, গ্যাস বিস্ফোরণ, জাতীয় বার্ন ইনস্টিটিউট, মৃত্যু