1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪ নতুন মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে বিভক্তি: কাজে যোগ এক পক্ষের বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পৃথিবীর সব সোনা এক জায়গায় রাখলে কতটা বড় হবে? ১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ

সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

সরকারি মালিকানাধীন প্রায় ৫০টি শিল্পকারখানায় বেসরকারি খাতের বিনিয়োগ আহ্বান করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। মঙ্গলবার দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুরে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিদর্শন শেষে কলেজ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন। আগামী বছরের শুরু থেকে এ বিষয়ে দরপত্র আহ্বানের কার্যক্রম শুরু হবে।

মন্ত্রী জানান, সরকারি অধিকাংশ শিল্পকারখানারই আয়ুষ্কাল অনেক আগেই ফুরিয়ে গেছে। এসব কারখানা পুনরায় সচল করার লক্ষ্যে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করা হবে। একই সাথে নতুন শিল্পকারখানা স্থাপনে বিনিয়োগকারীদের ঋণ সহায়তা দেওয়া এবং নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন। নতুন বিনিয়োগের মাধ্যমে এসব কারখানা পুনরুজ্জীবিত হলে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের অর্থনীতিতে অবদান রাখবে। এসব কারখানার তালিকা তৈরি করে পুনরুজ্জীবনের জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় কৃষিখাত নিয়েও কথা বলেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের কৃষিতে উৎপাদন সক্ষমতার পূর্ণ ব্যবহার এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে পেঁয়াজের বাজারে ইতিবাচক পরিবর্তন এসেছে উল্লেখ করে তিনি বলেন, এক সময় পেঁয়াজের জন্য আমদানির ওপর নির্ভরশীল থাকলেও বর্তমানে দেশের চাহিদার তুলনায় উৎপাদন বেশি হচ্ছে। ধানসহ বিভিন্ন কৃষিপণ্যের উৎপাদন বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে। উৎপাদন সক্ষমতা কাজে লাগাতে পারলে বাংলাদেশ চাল রপ্তানিকারক দেশেও পরিণত হতে পারে। কৃষি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। তরুণদের এ খাতে সম্পৃক্ত করতে পারলে কর্মসংস্থান ও জাতীয় অর্থনীতি—উভয় ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব পড়বে।

Tags: , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT