1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪ নতুন মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে বিভক্তি: কাজে যোগ এক পক্ষের বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর পৃথিবীর সব সোনা এক জায়গায় রাখলে কতটা বড় হবে? ১৮ দিনে পোশাকশিল্পের ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার বেড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: হালনাগাদ তথ্য অস্থিরতায় অর্থায়নের অভিযোগ: গোপালগঞ্জে ১০১ ব্যাংক হিসাব জব্দ

এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের পরবর্তী সময়েও অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার অব্যাহত রাখার আশ্বাস পাওয়া গেছে। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি এবং অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই দেশই একমত পোষণ করেছে।

ক্যানবেরায় গত ২৩ নভেম্বর সোমবার অনুষ্ঠিত ‘ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যারেঞ্জমেন্ট (টিফা)’-এর পঞ্চম যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকে এই প্রতিশ্রুতি ও আলোচনার বিষয়টি উঠে আসে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং অস্ট্রেলিয়ার প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির পররাষ্ট্র ও বাণিজ্য বিভাগের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রুস সোয়ার।

বৈঠকে পণ্য ও সেবা বাণিজ্য, কৃষিপণ্য রপ্তানির সুযোগ, বাণিজ্য সহজীকরণ, সরাসরি বিমান যোগাযোগ এবং বেসরকারি খাতের সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণের লক্ষ্য নিয়ে তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য, পাট, প্লাস্টিক, হালকা প্রকৌশল এবং তথ্যপ্রযুক্তি খাতে অস্ট্রেলিয়ার বাজারে সম্ভাবনা তুলে ধরা হয়। এসব খাতে দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি সংযোগ বৃদ্ধির ওপর জোর দেওয়া হয়েছে। বৈঠকে বিদ্যমান দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র চিহ্নিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও সম্প্রসারণে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধি, পণ্যভিত্তিক বাণিজ্য ও সোর্সিং সেমিনার আয়োজন, ব্যবসায়ী প্রতিনিধিদল বিনিময় এবং দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি ব্যবসায়িক সংযোগ স্থাপনের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কৃষিপণ্য বাণিজ্যে বাংলাদেশের তাজা আম রপ্তানির অনুমোদন এবং বাংলাদেশে অস্ট্রেলিয়ার হিমায়িত গরুর মাংস রপ্তানির বিষয়টিও বিশেষ গুরুত্ব পায়। আম রপ্তানির কারিগরি মূল্যায়ন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আঞ্চলিক বাণিজ্যে অংশগ্রহণ বাড়াতে ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য অস্ট্রেলিয়ার সহযোগিতা কামনা করা হয়েছে।

বাংলাদেশে অস্ট্রেলিয়ার বিনিয়োগ আকৃষ্ট করতে নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং উৎপাদনশিল্পের মতো সম্ভাবনাময় খাতগুলোর সুযোগ এবং সরকারি প্রণোদনার বিষয়ে আলোচনা হয়েছে। উল্লেখ্য, ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত টিফা চুক্তির আওতায় পঞ্চম এই বৈঠকটি অর্থনৈতিক সম্পর্ক সুসংহত করার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT