1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

হাই-লেভেল মার্কিন ব্যবসায়িক প্রতিনিধিদল কেন পাকিস্তান সফরে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

ট্রাম্প পরিবারের ঘনিষ্ঠ ব্যবসায়িক অংশীদার এবং বিলিয়নেয়ার মার্কিন বিনিয়োগকারী জেন্ট্রি বিচের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের মার্কিন বিনিয়োগ প্রতিনিধিদল দুই দিনের গুরুত্বপূর্ণ সফরে পাকিস্তানে এসেছে।

ট্রাম্প প্রশাসন ক্ষমতা গ্রহণের পর এটিই প্রথম মার্কিন প্রতিনিধিদলের পাকিস্তান সফরের সূচনা হওয়ায় এই সফরের বিশেষ তাৎপর্য রয়েছে।

হাই-প্রোফাইল সূত্রের বরাতে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, এই সফর নতুন বিনিয়োগের সুযোগ, অর্থনৈতিক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের পথ প্রশস্ত করবে।

সফরের সময় পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বেশ কয়েকটি বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে, যা অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনাকে আরও দৃঢ় করে তুলেছে।

তাছাড়া, জেন্ট্রি বিচের উপস্থিতিকে পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন হিসেবে দেখা হচ্ছে, কারণ ট্রাম্প পরিবারের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক এবং প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ববর্তী নির্বাচনী প্রচারণায় তার ভূমিকা ছিল।

নতুন মার্কিন প্রশাসনের প্রথম দিকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টি তার সফরের মাধ্যমে স্পষ্ট হয়ে ওঠে।

প্রেসিডেন্ট নির্বাচনের পর মার-এ-লাগোতে সম্প্রতি এক অনুষ্ঠানে জেন্ট্রি বিচ সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের জনগণের ত্যাগ স্বীকার করে পাকিস্তানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তখন তিনি বলেন: সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে পাকিস্তানের জনগণ অপরিসীম ত্যাগ স্বীকার করেছে এবং হাজার হাজার মানুষ সন্ত্রাসবাদের শিকার হয়েছে। পাকিস্তান একটি আশ্চর্যজনক দেশ এবং এর পরিবেশ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য অনুকূল।”

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT