1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

রমজানে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
Alarm clock pointing at 3 o'clock with customizable space for ideas or text. Copy space and time concept

আসন্ন রমজানে এবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) জারিকৃত এক প্রজ্ঞাপনে মন্ত্রণালয় জানিয়েছে, হিজরি ১৪৪৬ (২০২৫ খ্রিষ্টাব্দ) সনের পবিত্র রমজান মাসে সাহরি ও ইফতারের সময় বিবেচনায় নিয়ে দেশের সব সরকারি ও আধাসরকারি এবং স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

অফিস চলাকালীন বেলা ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি বলে জানানো হয়েছে।

এছাড়া প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে- ব্যাংক, বিমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ জনস্বার্থ বিবেচনায় তাদের নিজস্ব আইন/বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও তার আওতাধীন সকল কোর্টের অফিস সময়সূচিও বাংলাদেশ সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২ মার্চ থেকে রোজা শুরু হতে পারে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসে নতুন সময়সূচি কার্যকর হবে।

বিটি/ আরকে

 

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT