1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

প্রাইম ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গতকাল অনুষ্ঠিত ব্যাংকের পর্ষদ সভায় কোম্পানির বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করে পরিচালনা পর্ষদ। সভায় ২০২৪ সালে সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ দেওয়ার সুপারিশ করা হয়, যার মধ্যে ১৭ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ২ দশমিক ৫০ শতাংশ বোনাস লভ্যাংশ। এই লভ্যাংশ ঘোষণার মাধ্যমে প্রাইম ব্যাংক টেকসই ও শক্তিশালী আর্থিক অবস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

২০২৪ সালের সমাপ্ত বছরে ব্যাংকের নিট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫৪ শতাংশ। এ সময়ে নিট মুনাফা হয়েছে ৭৪৫ কোটি টাকা, যা গত বছরের (২০২৩) একই সময়ে ছিল ৪৮৪ কোটি টাকা। ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৫৮ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৪ টাকা ২৭ পয়সা। বছর শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) এবং শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ টাকা ২৭ পয়সা এবং ৩ টাকা ৬ পয়সা। ডিসেম্বর, ২০২৪-এ সমাপ্ত বছরে ব্যাংকের মোট সম্পদের পরিমান দাঁড়িয়েছে ৫৪ হাজার ৮১২ কোটি টাকা। প্রাইম ব্যাংকের ঝুঁকি ভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার (সিআরএআর) দাঁড়িয়েছে ১৭ দশমিক ৩৭ শতাংশ, যা ব্যাংকিং খাতের সর্বোচ্চর মধ্যে। সভায় ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৫ মে, ২০২৫ তারিখ নির্ধারণ করা হয় এবং রেকর্ড ডেট ১০ এপ্রিল, ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছে।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT