1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

প্রাইম ব্যাংকের সঙ্গে মাস্তুল ফাউন্ডেশনের চুক্তি স্বাক্ষর

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

দাতব্য কাজ পরিচালনার জন্য মাস্তুল ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি ব্যাংকের গুলশান করপোরেট অফিসে এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এ সময় প্রাইম ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ. চৌধুরী ও মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে এক্সিকিউটিভ ডিরেক্টর কাজী রিয়াজ রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংক ‘সাদাকাহ জারিয়াহ’ নামে একটি বিশেষ হিসাবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করবে। এরপর ইসলামী শরীয়াহ অনুসারে মুদারাবা নীতির ভিত্তিতে বিনিয়োগ করা হবে। বিনিয়োগ থেকে অর্জিত মুনাফা নির্দিষ্ট সময় ও নীতিমালা অনুযায়ী মাস্তুল ফাউন্ডেশনকে দেয়া হবে। ফাউন্ডেশন এ তহবিল শুধুমাত্র দাতব্য ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করবে, যা দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ইসলামিক ব্যাংকিং বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইবনে শাহরিয়ার, মাস্তুল ফাউন্ডেশনের প্রশাসনিক প্রধান রাকিবুল হাসান রাজীবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT