1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

১৫ মে বাজারে আসছে রাজশাহীর আম

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫

রাজশাহীতে গাছ থেকে বিভিন্ন জাতের আম সংগ্রহ ও বাজারজাতকরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ মে থেকে গাছ থেকে গুটি আম সংগ্রহ ও বাজারজাত করা যাবে।

বুধবার (৭ মে) জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আম সংগ্রহ ও বিপণন সম্পর্কিত অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা করা হয়।

মৌসুমি এ ফলটি যাতে প্রাকৃতিকভাবে পরিপক্ব হয়, সেজন্য ফল সংগ্রহের তারিখ নির্ধারণ করে দেওয়া হয়েছে।

ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী, ১৫ মে থেকে স্থানীয় ও দেশীয় জাতের গুটি আম, ২০ মে থেকে রানিপছন্দ ও লক্ষ্মণভোগ এবং ৩০ মে থেকে হিমসাগর অথবা ক্ষীরশাপাতি আম সংগ্রহ করা যাবে।

এছাড়া ১০ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে আম্রপালি ও ফজলি, ৫ জুলাই থেকে বারি আম-৪, ১০ জুলাই থেকে আশ্বিনা, ১৫ জুলাই থেকে গৌড়মতি এবং ২০ আগস্ট থেকে ইলামতি আম সংগ্রহ করা যাবে।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। এতে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মির্জা ইমাম উদ্দিন, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে সালমা, রাজশাহী মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন।

এ বছর রাজশাহীর ১৮ হাজার ৫১৫ হেক্টর জমির বিভিন্ন আম বাগান থেকে প্রায় ২ লাখ ৬০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, অপরিপক্ব আম সংগ্রহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে জেলা প্রশাসন সজাগ থাকবে। আইন প্রয়োগকারী সংস্থা এবং উপজেলা প্রশাসনকে ইতোমধ্যে এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আম পরিবহণ ও বাজারজাতকরণ সফল করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT