1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আজও পুঁজিবাজারে ব্যাপক দরপতন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৪ মে, ২০২৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার (১৪ মে) সূচকের ব্যাপক পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে ২৯২ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩৮ দশমিক ৯৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৭ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৯ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬১ টির, কমেছে ২৯২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৪৬ টি কোম্পানির শেয়ারদর।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT