1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

শিক্ষা প্রতিষ্ঠানে ঈদ ও গ্রীষ্মকালীন ছুটি ১০ দিন থেকে ২৫ দিন

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৮ মে, ২০২৫

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশকে ঘিরে লম্বা ছুটিতে যাচ্ছে দেশের সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানভেদে ছুটির সময় ও পরিমাণে রয়েছে ভিন্নতা। কেউ পাচ্ছে ২৫ দিনের বিশ্রাম, কেউবা মাত্র ১০ দিনের স্বল্পমেয়াদি ছুটি।

সরকারি শিক্ষাপঞ্জি বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে সবচেয়ে কম ছুটির মুখোমুখি হচ্ছেন সরকারি-বেসরকারি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে। এটি চলবে ২৫ জুন পর্যন্ত। এরপর ২৬ জুন থেকে পাঠদান শুরু হবে। মাদরাসাগুলোর এই ২৫ দিনের টানা ছুটি শিক্ষাপঞ্জি অনুযায়ী সর্বোচ্চ।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সব প্রতিষ্ঠানেও ছুটি শুরু হচ্ছে ১ জুন থেকে এবং চলবে ১৯ জুন পর্যন্ত। পরবর্তী সময়ে সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে আবার ক্লাস শুরু হবে। এতে করে ছুটির সময় দাঁড়াচ্ছে মোট ২১ দিন।

প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি শুরু হবে ৩ জুন থেকে। ক্লাস শুরু হবে ২৩ জুন। ফলে শিক্ষক-শিক্ষার্থীরা টানা ২১ দিনের ছুটি পাবেন।

মাধ্যমিক স্তরে ছুটি শুরু হবে ১ জুন। ঈদ এবং গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে এটি চলবে ১৯ জুন পর্যন্ত। এরপর ২০ ও ২১ জুন শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি শেষে ২২ জুন থেকে পুনরায় ক্লাস শুরু হবে। অর্থাৎ মোট ২৩ দিনের ছুটি থাকছে এই স্তরে।

সরকারি ও বেসরকারি কলেজগুলোতে ছুটি শুরু হবে ৩ জুন এবং শেষ হবে ১২ জুন। শুধুমাত্র ঈদের ছুটি থাকলেও গ্রীষ্মকালীন অবকাশ এই স্তরে রাখা হয়নি। তাই মোট ছুটি মাত্র ১০ দিন।

শিক্ষাব্যবস্থায় বৈচিত্র্য থাকায় বিভিন্ন স্তরে ছুটির ভিন্নতা থাকলেও, সব শিক্ষার্থী ও শিক্ষক যেন ঈদের আনন্দ এবং অবকাশের স্বস্তি একসঙ্গে উপভোগ করতে পারে, সেই দিকটি মাথায় রেখেই সময়সূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT