সুশাসন ও কমপ্লায়েন্স মানসিকতা শক্ত করতে ঢাকায় ‘রিজিওনাল কমপ্লায়েন্স মিট ২০২৫’ আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। সম্প্রতি গুলশানে অনুষ্ঠিত হওয়া এ আয়োজনে তিনটি রিজিওনের ৩৮টি শাখা ও উপশাখা, প্রিমিয়াম ব্যাংকিং ও রিটেইল সেলস বিভাগের ২৫০ কর্মকর্তা অংশ নেন। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল ইন্টারেক্টিভ সেশন, কুইজ ও কমপ্লায়েন্ট শাখাগুলোকে স্বীকৃতি প্রদান। এ সময় কর্মকর্তাদের নিয়ন্ত্রক নির্দেশনা, অভ্যন্তরীণ কমপ্লায়েন্স মানা ও জবাবদিহিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেয়া হয়।
মূল সেশনগুলো পরিচালনা করেন মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগ, ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স, ব্রাঞ্চ গভর্নেন্স টিম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রতিনিধিরা।
ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান বলেন, কমপ্লায়েন্স প্রতিটি লেনদেন, সিদ্ধান্ত ও টিমের মধ্যে থাকতে হবে। এটি স্বচ্ছতা ও টেকসইতা নিশ্চিত করবে।
উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) তারেক রেফাত উল্লাহ খান। তিনি বলেন, কমপ্লায়েন্স প্রতিটি লেনদেন, সিদ্ধান্ত ও টিমের মধ্যে থাকতে হবে। এটি স্বচ্ছতা ও টেকসইতা নিশ্চিত করবে।
আরো বক্তব্য দেন সিনিয়র জোনাল হেড এ. কে. এম. তারেক, সিনিয়র ডেপুটি ক্যামেলকো খান মো. গোলাম শাহরিয়ার, হেড অব ব্রাঞ্চ গভর্নেন্স মো. রবিউল ইসলাম সিইএএফসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, শাখাভিত্তিক ঝুঁকি হ্রাস ও গ্রাহকের সম্পদ সুরক্ষায় নিয়ম মেনে চলা তাদের অগ্রাধিকারে রয়েছে। দেশজুড়ে এ ধরনের কমপ্লায়েন্স প্রোগ্রামের পরিকল্পনাও নেয়া হয়েছে।
বিটি/ আরকে
Tags: ব্র্যাক ব্যাংক