1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

কেন্দ্র ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটি স্থগিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি কেন্দ্রীয় কমিটি ছাড়া সারাদেশের সব আঞ্চলিক ও স্থানীয় কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি রিফাত রশিদ এই ঘোষণা দেন।

তিনি বলেন, সম্প্রতি দেখা গেছে—সংগঠনের ব্যানার ব্যবহার করে অনেকে অপকর্মে জড়াচ্ছে, যার পেছনে কিছু রাজনৈতিক দলের ইন্ধন রয়েছে। এতে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।

রিফাত জানান, অর্গানোগ্রামের চার সদস্যের অংশগ্রহণে এক জরুরি বৈঠকে সর্বসম্মতিক্রমে সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। কেবল কেন্দ্রীয় কমিটি এখন থেকে সংগঠনের কার্যক্রম চালাবে।

তিনি আরও বলেন, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণে কেন্দ্রীয়ভাবে একটি রূপরেখা প্রণয়ন করা হবে। আন্দোলন হবে দুর্নীতি ও অনিয়মবিরোধী প্ল্যাটফর্ম, যেখানে কোনো রকম অপব্যবহার বরদাস্ত করা হবে না।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT