1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

এক ঘণ্টার অভিযানে মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়া এলাকায় মাত্র এক ঘণ্টার অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় চালানো এই অভিযানে অংশ নেয় ১৬০ জন ইমিগ্রেশন কর্মকর্তা। অভিযান চলাকালে ৭৫৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়, যাদের মধ্যে ২৫৪ জন স্থানীয় এবং বাকিরা অভিবাসী। এছাড়া ১৪টি বাণিজ্যিক প্রতিষ্ঠানেও অভিযান চালানো হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট পরিচালক বাসরি ওথমান জানিয়েছেন, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ভারত ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন। এদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে।

বাসরি বলেন, “ভিসার মেয়াদ শেষ হলেও অবস্থান করা, অভিবাসন আইন লঙ্ঘন এবং বৈধ পরিচয়পত্র না রাখার কারণে তাদের আটক করা হয়েছে। কেউ কেউ দোকানের ক্রেতা সেজে পালানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়।”

আটক সবাইকে সেলাঙ্গরের বারানাংয়ের অস্থায়ী ইমিগ্রেশন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, গত ২৫ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিরাপত্তা যাচাইয়ে উত্তীর্ণ না হওয়ায় ৮০ বাংলাদেশিসহ ৯৯ জন বিদেশিকে ফেরত পাঠানো হয়।

সেদিন বিমানবন্দরের টার্মিনাল-১-এ সাত ঘণ্টার বিশেষ অভিযানে ৪০০ জনের বেশি যাত্রীর তথ্য যাচাই করে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)। উচ্চ ঝুঁকিপূর্ণ ফ্লাইটের যাত্রীদের লক্ষ্য করে এই অভিযান চালানো হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT