1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নাটোরে মাইক্রোবাসে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ প্রতিবেশীদের কাছে ক্ষমা চাইলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও স্থগিত পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা

প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপস, ভোট দিতে পারবেন ভোটে নিয়োজিত কর্মকর্তারাও

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া দেশের অভ্যন্তরে ভোটে নিয়োজিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও আইনি হেফাজতে থাকা ব্যক্তিরাও একই পদ্ধতিতে ভোট দিতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের জন্য তৈরি হচ্ছে ‘পোস্টাল ভোট বিডি’ নামের অ্যাপ। নিবন্ধিতদের নির্ধারিত পদ্ধতিতে যথাসময়ে পোস্টাল ব্যালট পেপার পাঠানোর পর ভোট দিয়ে ফেরত আনা হবে দেশে।”

তিনি জানান, অ্যাপটির উদ্বোধনের অপেক্ষা চলছে। কবে থেকে নিবন্ধন শুরু হবে তা পরে জানানো হবে। তফসিল ঘোষণার পরই নির্ধারিত সময়ে ব্যালট পাঠানো হবে এবং রিটার্নিং কর্মকর্তার কাছে তা ফেরত আনা হবে।

সচিব আরও বলেন, “ব্যালট পেপারে ক্যান্ডিডেটদের নাম থাকবে না, শুধু সিম্বল থাকবে। এবং এর পাশে একটা স্পেস করে দেওয়া থাকবে। সেই স্পেসে তারা টিক চিহ্ন অথবা ক্রস চিহ্ন দিয়ে ভোটটা দিবেন।”

প্রবাসীদের কাছে বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে একটি বড় খামে তিনটি খামসহ ব্যালট পাঠানো হবে। নির্দেশনা অনুযায়ী ভোট দিয়ে নির্দিষ্ট খামে তা ফেরত পাঠাতে হবে।

পোস্টাল ভোট সংক্রান্ত কার্যক্রম কবে থেকে শুরু হবে তা নির্বাচন তফসিলের সঙ্গে মিলিয়ে পরে জানানো হবে বলেও জানান ইসি সচিব।

বিটি/আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT