দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ সময়ে সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।
শুক্রবার পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. হিমাদ্রি শেখর চক্রবর্তী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসির নির্দেশনা অনুযায়ী ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে।
স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।
বিটি/ আরকে
Tags: ক্লাস-পরীক্ষা, ছুটি ঘোষণা, ঢাবি