ঢাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় হালকা কম্পন টের পাওয়া যায়।
তাৎক্ষণিকভাবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ও মাত্রা সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।
তবে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পের খবর দিয়েছে।
এর আগে আজ সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ঢাকা ও আশপাশের এলাকায় আরেকটি ভূকম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৩ দশমিক ৩।
বিটি/ আরকে