1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বোয়ালখালীতে ইসলামী পাঠাগারে আগুনে পুড়লো কোরআন-গ্রন্থাদি, এলাকায় ক্ষোভ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সৈয়দপুর ইসলামী পাঠাগারে দুর্বৃত্তদের অগ্নিসংযোগে কোরআন শরীফ, ইসলামী গ্রন্থ, আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২৪ নভেম্বর) ভোর চারটার আগ মুহূর্তে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ফজর নামাজের সময় ধোঁয়া দেখে মুসল্লিরা আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয়দের অভিযোগ, ঘটনাটি ছিল পরিকল্পিত নাশকতা, যার লক্ষ্য ছিল শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পরিবেশ নষ্ট করা। ঘটনাস্থলে পরিদর্শনে গিয়ে বোয়ালখালীর এসিল্যান্ড কানিজ ফাতেমা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান তদন্তের আশ্বাস দিয়েছেন।

পাঠাগারের পরিচালক সেলিম উদ্দিন বলেন, পাঠাগারটি এলাকার শিশু-কিশোরদের শিক্ষা ও নৈতিকতার কেন্দ্র। আগুনে বহু মূল্যবান কোরআন শরীফ ও ইসলামী সাহিত্য নষ্ট হওয়া অত্যন্ত বেদনাদায়ক। তিনি দ্রুত তদন্ত ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান।

পাঠাগারের উপদেষ্টা খন্দকার সালেক বলেন, একটি পাঠাগার যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে। মাদক ও অপরাধে যুব সমাজকে ঠেলে দিতে চায় এমন মহলই এ ধরনের হামলা ঘটাতে পারে বলে তিনি মনে করেন। তিনি পাঠাগার পুনর্গঠনে সরকারি সহায়তার দাবি জানান। স্থানীয় প্রবাসীদের সহযোগিতায় পাঠাগারটি পুনর্স্থাপিত হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, প্রতিহিংসার বশবর্তী হয়ে এমন শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ অত্যন্ত অনভিপ্রেত এবং অপূরণীয় ক্ষতি।

আগুনে ক্ষতিগ্রস্ত মাদ্রাসার শিক্ষক হাফেজ মো. রাকিব বলেন, মসজিদে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় এসে এ আগুনের বিষয়টি জানতে পারি। আগুনে মাদ্রাসার শতাধিক কোরআন শরীফ ও আমপারা পুড়ে গেছে। প্রতিদিন সকালে মাদ্রাসায় ৫৩ জন শিক্ষার্থী কোরআন শিক্ষা নেয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, পাঠাগারের জানালা খোলা থাকার সুযোগে কেউ অগ্নিসংযোগ করেছে। ভিতরে থাকা প্লাস্টিকের টেবিল-চেয়ার পুড়ে গেছে। কিছু কোরআন শরীফ ও আমপারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

ইতোমধ্যে সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ঘটনাটির নিন্দা জানিয়েছেন।

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT