1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বেরোবিতে তিন মাসেও হয়নি আবাসিক হলে সিট বরাদ্দ গাজায় প্রতিকূলতার মাঝেও সংবর্ধিত এক হাজার কোরআনে হাফেজ বঙ্গোপসাগরে নিম্নচাপ, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত কাতারে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সিডরের ১৯ বছর: ভোলায় আজও কাটেনি স্বজন হারানোর ক্ষত গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ, ৮ কারখানায় ছুটি রাইজিং স্টার্স কাপে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে সাইফ হাসান সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল প্রবাসীর ১৩ বসতঘর ও দোকান

ডিসেম্বরের প্রথম ১৭ দিনে রেমিট্যান্স ২ বিলিয়ন ডলারের বেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
বৈদেশিক মুদ্রার রিজার্ভ

চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে মোট ২০০ কোটি ৭০ লাখ বা ২ দশমিক ০০৭ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এতে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮১ লাখ ডলার করে প্রবাসী আয় দেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এসব তথ্য জানান।

তিনি বলেন, ডিসেম্বরের প্রথম ১৭ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০০ কোটি ৭০ লাখ ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ১৭৬ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে।

আরিফ হোসেন খান আরও জানান, শুধু ১৭ ডিসেম্বর একদিনেই প্রবাসীরা ১৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। চলতি অর্থবছরের জুলাই থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৫০৪ কোটি ৫০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৭০ শতাংশ বেশি।

এর আগে, গত নভেম্বরে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স দেশে আসে। এছাড়া অক্টোবর ও সেপ্টেম্বরে প্রবাসীরা পাঠিয়েছেন যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT