1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ এখন গভীর অনিশ্চয়তার মুখে। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে গিয়ে খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানের মধ্যেই ঘটনায় নতুন মোড় নিয়েছে। এই ইস্যুতে এবার বিসিবিকে সমর্থন জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, পিসিবির গভর্নিং বডি বিসিবির নিরাপত্তা উদ্বেগকে সমর্থন জানিয়ে আইসিসি এবং অন্যান্য সদস্য দেশগুলোকে একটি মেইল পাঠিয়েছে। ভারত ও পাকিস্তানের ম্যাচে ‘হাইব্রিড মডেল’ অনুসরণ করা হলেও বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানের এই সমর্থন শেষ মুহূর্তে নতুন নাটকীয়তার জন্ম দিয়েছে।

উদ্ভূত পরিস্থিতির সুরাহা করতে আজ বুধবার (২১ জানুয়ারি) একটি সভা ডেকেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকইনফো জানিয়েছে, নিজেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আইসিসি ২১ জানুয়ারি পর্যন্ত বিসিবিকে সময় বেঁধে দিয়েছিল। যদিও বিসিবি আগেই জানিয়েছিল, তারা আইসিসির কাছ থেকে সুনির্দিষ্ট কোনো ‘ডেডলাইন’ বা সময়সীমা পায়নি।

নিরাপত্তা শঙ্কার কারণে বিসিবি তাদের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছিল। গত সপ্তাহে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠকে উভয় পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল। আইসিসি চাইছে নির্ধারিত সূচি অনুযায়ী কলকাতাও মুম্বাইয়েই খেলুক বাংলাদেশ। ক্রিকইনফোর মতে, ভেন্যু বা সূচি পরিবর্তনের সম্ভাবনা খুবই কম এবং পিসিবির চিঠি আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে বড় কোনো প্রভাব ফেলবে না বলেই ধারণা করা হচ্ছে।

আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় খুব কম থাকায় আজকের সভার সিদ্ধান্তই বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্যের জন্য চূড়ান্ত হতে পারে। এর আগে গুঞ্জন ছিল বাংলাদেশের ম্যাচ পাকিস্তানে সরানোর, তবে তা গুঞ্জনেই সীমাবদ্ধ রয়েছে।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT