বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়ে দিয়েছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে খেলতে রাজি না হলে বাংলাদেশের জায়গায় অন্য একটি দলকে নেওয়া হবে। বোর্ড সভায় আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর অধিকাংশ এই সিদ্ধান্তের পক্ষে ভোট দিয়েছে। বুধবার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এসব দাবি করেছে।
ক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘জানা গেছে যে, আইসিসি বিসিবিকে জানিয়ে দিয়েছে, তারা যেন বাংলাদেশ সরকারকে জানিয়ে দেয় যে, বাংলাদেশ যদি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে গিয়ে তাদের ম্যাচগুলো খেলতে অস্বীকার করে, তাহলে টুর্নামেন্টে তাদের পরিবর্তে অন্য একটি দলকে সুযোগ দেওয়া হবে।’
তারা আরও দাবি করেছে, ভারতে খেলার ব্যাপারে নিজেদের অবস্থানের বিষয়ে আইসিসিকে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে আরও একদিন সময় দেওয়া হয়েছে।
বিটি/ আরকে
Tags: আইসিসি, টি-টোয়েন্টি বিশ্বকাপ, পিসিবি, বাংলাদেশ, বিসিবি, বিসিসিআই, ভারত, মোস্তাফিজুর রহমান