1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মানবিক সহায়তা প্রবেশে বাধা,চরম খাদ্য সংকটে গাজা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬

তীব্র খাদ্য সংকটে দিশেহারা গাজা উপত্যকা। দীর্ঘদিনের অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে প্রয়োজনীয় মানবিক সহায়তা উপত্যকায় প্রবেশ করতে পারছে না। তীব্র শীতে হাজারো মানুষ ত্রাণ ও চিকিৎসা সহায়তার জন্য অপেক্ষা করছে। জাতিসংঘ বলেছে, গাজার পুনর্গঠন পরিকল্পনার আগে উপত্যকায় জরুরি সহায়তা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

যুদ্ধবিরতির পরও পরিস্থিতি অপরিবর্তিত। প্রয়োজনীয় ত্রাণ উপত্যকায় পৌঁছায় না, এবং মানুষের কষ্ট কমেনি। সীমান্ত খোলার কথাও শোনা গেলেও মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এ পরিস্থিতিতে গাজার বাসিন্দারা চরম খাদ্য সংকটে ভুগছেন।

গাজা বাসিন্দারা খাদ্যের জন্য কঠোর সংগ্রাম করছেন। স্থানীয় সময় শুক্রবার (২৩ জানুয়ারি) খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় খাবার নিতে কয়েকশ মানুষ লাইনে দাঁড়ান। অনেকে সকালে থেকে কয়েক কিলোমিটার হেঁটে এসে এক মুঠো ভাত ও টুকরো মাংসের জন্য অপেক্ষা করেন।

জাতিসংঘের প্রতিনিধিরা বলছেন, গাজার জন্য সবচেয়ে জরুরি কাজ হলো জটিলতা কমিয়ে ত্রাণ প্রবেশের পথ খোলা। মানবিক সহায়তা কার্যক্রম ও পুনর্গঠন একসঙ্গে চালানো প্রয়োজন।

পশ্চিম তীরেও অবস্থা গুরুতর। গত এক বছরে তিনটি শরণার্থী শিবির ধ্বংস করেছে ইসরাইল। অভিযানের নামে দমন-পীড়ন, হত্যাকাণ্ড এবং তীব্র অভাবের কারণে মানুষ গৃহহীন হয়ে পড়েছে, জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক ত্রাণ সংস্থা।

এদিকে যুক্তরাষ্ট্র গাজা পুনর্গঠনের একটি নতুন পরিকল্পনা প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘নিউ গাজা’। ভূখণ্ডটিকে নতুনভাবে পুনর্গঠনের কথাই বলা হয়েছে এতে। গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এই পরিকল্পনা উপস্থাপন করা হয়।

একই দিনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বোর্ড অব পিস’ ঘোষণা করেন। এই বোর্ডের দায়িত্ব হবে ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছরের যুদ্ধের অবসান ঘটানো এবং যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করা।

পরিকল্পনায় ভূমধ্যসাগর তীরজুড়ে উচ্চ-ভবন নির্মাণ, রাফাহ এলাকায় আবাসিক প্রকল্প এবং গাজার প্রায় ২১ লাখ মানুষের জন্য ধাপে ধাপে নতুন আবাসিক এলাকা, কৃষিজমি ও শিল্পাঞ্চল গড়ে তোলার পরিকল্পনা অন্তর্ভুক্ত।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT