1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
হরমুজ প্রণালীতে মাইন বিস্ফোরণ: অচল হয়ে পড়েছে তেলবাহী জাহাজ ট্রাইব্যুনালে হাজির ১১ জন, চলছে শাপলা চত্বর গণহত্যার বিচার ১৬ ডিসেম্বর চারটি ফ্লাইট দিয়ে চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল ফতুল্লায় মাদ্রাসা অগ্নিকাণ্ড: সুস্থ হয়ে আইসিইউ ছাড়লেন আরও দুই শিক্ষার্থী দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান জয় শাহ: বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে আসিয়ান-চীনের মতপার্থক্য কাটেনি নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন দিল নিকার জীবন বাঁচাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান ফের যুদ্ধ শুরুর আভাস: মধ্যপ্রাচ্যে যাচ্ছে আরও এক মার্কিন বিমানবাহী রণতরী গাজীপুরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রেলের ঈদযাত্রা: আজ পাওয়া যাচ্ছে ১৪ মার্চের টিকেট

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৪ মার্চ, ২০২৬

ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের জন্য ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। বুধবার (৪ মার্চ) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে গমনকারী ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। যাত্রীদের টিকিট সংগ্রহ সহজলভ্য করতে এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ থেকে ১৯ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট ধাপে ধাপে বিক্রি করা হবে। টিকিট বিক্রির বিস্তারিত সময়সূচি নিচে দেওয়া হলো:

৪ মার্চ: পাওয়া যাচ্ছে ১৪ মার্চের অগ্রিম টিকিট।
৫ মার্চ: মিলবে ১৫ মার্চের টিকিট।
৬ মার্চ: মিলবে ১৬ মার্চের টিকিট।
৭ মার্চ: মিলবে ১৭ মার্চের টিকিট।
৮ মার্চ: মিলবে ১৮ মার্চের টিকিট।
৯ মার্চ: মিলবে ১৯ মার্চের টিকিট।
যাত্রীদের অনলাইনে টিকিট কাটার সুবিধার্থে এবং সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমাতে অঞ্চলভেদে দুটি আলাদা সময়ে টিকিট বিক্রি করা হচ্ছে।

পশ্চিমাঞ্চলের চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। পূর্বাঞ্চলের চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT