1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

দারুণ খেলেও হারলো হামজা-জামালরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরেছে স্বাগতিক বাংলাদেশ। ফলে যে উচ্ছ্বাস-উদ্দীপনা নিয়ে সমর্থকরা জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন, তা রূপ নিয়েছে বিষাদ মুহূর্তে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ দ্বিতীয়ার্ধে আরেক গোল হজম করে। এরপর রাকিব একটি শোধ করলেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফেরা হয়নি।

নির্ধারিত সময় শেষে অতিরিক্ত ৭ মিনিটের ম্যাচ গড়াল ১০ মিনিট পর্যন্ত। শেষ সেকেন্ডে কর্নার। আল-আমিনের কাছ থেকে বল পান ফাহিম। সেখান থেকে ক্রসে তারিক কাজীর হেডটাও ছিল নিখুঁত। কিন্তু সিঙ্গাপুর গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলবঞ্চিত বাংলাদেশ। ফলে ড্র করার শেষ সুযোগটাও হারাল বাংলাদেশ।

২-১ গোলে হারের ম্যাচে শেষ সেকেন্ডের এই আক্ষেপটাই পুরো ম্যাচের চিত্র। পুরো ম্যাচে সমানতালে লড়েও হারটাই সঙ্গী হলো সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে।

বাংলাদেশ সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে স্বপ্ন দেখেছিল দারুণ ফুটবলের। হামজা চৌধুরী, সামিত সোম, ফাহমিদুল ইসলামদের কল্যাণে নতুন বাংলাদেশের প্রথম বড় অ্যাসাইনমেন্ট ছিল এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা। যেখানে বাংলাদেশ জিতে ফিরতে পারেনি। সিঙ্গাপুরের বিপক্ষে চোখে চোখ রেখে লড়েছে বটে। তবে হামজা-সামিতদের আগমনেই ফুটবলের চিত্র আমূল বদলে যাচ্ছে না- সেই বাস্তবতাও দেখেছে বাংলাদেশ।

দুই গোল হজম করা বাংলাদেশ ৫৮ মিনিটের সেই গোলটা বাংলাদেশ শোধ করেছে ৬৭ মিনিটে এসে। দুই গোল হজম করেও কিছুটা ইতিবাচক খেলাই উপহার দিচ্ছিল বাংলাদেশ। যদিও সেখান থেকে কার্যকর কিছু আসেনি। ফাহমিদুল একাধিকবার এদিন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT