1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা

বিনিয়োগকারীদের বিশাল বহর নিয়ে ঢাকায় চীনের বাণিজ্যমন্ত্রী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩১ মে, ২০২৫

ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বিশাল এক বহর নিয়ে ঢাকা সফরে এসেছেন চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও। প্রতিনিধিদলে রয়েছেন ১০০ জনের বেশি চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারী। তাদের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশে চীনা বিনিয়োগ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

শনিবার (৩১ মে) দুপুরে বিশাল এক প্রতিনিধিদল নিয়ে ঢাকায় পৌঁছান তিনি।

সফরসূচি অনুযায়ী, ঢাকায় পা রাখার পর বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠক করেন চীনের বাণিজ্যমন্ত্রী। 

আগামীকাল রোববার (১ জুন) পাঁচটি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী ও কর্মকর্তাদের সঙ্গে ম্যাচমেকিং বৈঠকে অংশ নেবেন ওয়াং ওয়েনতাও। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২ জুন) অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন যৌথ অর্থনৈতিক ও বাণিজ্য কমিশনের বৈঠক। সেখানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একইদিন গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গে চীনা উদ্যোক্তাদের আলাদা বৈঠকও হবে। এছাড়া, প্রতিনিধিদলের একটি অংশ গাজীপুরে একটি পোশাক কারখানা পরিদর্শনে যাবে।

সরকারি সূত্র জানায়, চীনা প্রতিনিধিদলের এ সফরের মূল উদ্দেশ্য যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশ নেওয়া। আশা করা হচ্ছে, সফরকালে কিছু বিনিয়োগ ঘোষণাও আসবে।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, এ সফরে আমদানি-রপ্তানির বাধা দূর ও ব্যবসা সহজ করতে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে। এ বিষয়ে চীন ইতোমধ্যে গত মার্চে একটি খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে পাঠিয়েছে।

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT