1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

সুইডেনের বিশ্বখ্যাত পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গকে লন্ডনে এক ফিলিস্তিনপন্থী বিক্ষোভ থেকে গ্রেপ্তার করেছে ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের সন্ত্রাসবাদ আইনের আওতায় তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘প্রিজনার্স ফর প্যালেস্টাইন’।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর প্রতি সমর্থন জানিয়ে প্ল্যাকার্ড বহন করায় তাকে গ্রেপ্তার করা হয়।

প্রিজনার্স ফর প্যালেস্টাইন জানায়, ২২ বছর বয়সী গ্রেটা বিক্ষোভে একটি প্ল্যাকার্ড ধরেছিলেন, যাতে লেখা ছিল—‘আমি প্যালেস্টাইন অ্যাকশনের বন্দিদের সমর্থন ও গণহত্যার বিরোধিতা করি।’ ব্রিটিশ সরকার আগেই ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করেছে। ফলে প্রকাশ্যে এই সংগঠনের প্রতি সমর্থন জানানো যুক্তরাজ্যে অপরাধ হিসেবে গণ্য হয়।

লন্ডন সিটি পুলিশের একজন মুখপাত্র জানান, এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি ভবনে লাল রং নিক্ষেপ করার অভিযোগ রয়েছে। সংগঠনটি জানায়, ওই ভবনটিতে এমন একটি বিমা কোম্পানির কার্যালয় রয়েছে, যারা ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানি ‘এলবিট সিস্টেমস’-এর ব্রিটিশ শাখার সঙ্গে ব্যবসায়িকভবে যুক্ত।

গত বছরও লন্ডনে এক বিক্ষোভে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যদিও পরে আদালত পুলিশি এখতিয়ারের অভাবে সেই অভিযোগ খারিজ করে দেন।

এছাড়া গত অক্টোবরে বৈশ্বিক সাহায্যবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’য় যোগ দিয়ে গাজায় যাওয়ার চেষ্টা করলে ইসরায়েল তাকে আটক করে এবং পরে দেশ থেকে বের করে দেয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT