1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

হাদির খুনিকে ভারতে পালানোর ব্যবস্থা করেন এক যুবলীগ নেতা

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহায়তার ঘটনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের একজন ঢাকা মহানগর উত্তর যুবলীগের এক নেতার ভগ্নিপতি আমিনুল ইসলাম।

পুলিশ ও র‍্যাব সূত্রে জানা গেছে, এ পর্যন্ত এই হত্যা মামলায় মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের পর শুটার ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর শেখ ঢাকার বিভিন্ন এলাকা দিয়ে একাধিক যানবাহন পরিবর্তন করে রাতের মধ্যেই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান। সেখান থেকে অবৈধভাবে ভারতে পালানোর ব্যবস্থা করা হয়।

এই পালানোর পুরো প্রক্রিয়ায় মূল ভূমিকা পালন করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক মিরপুর ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী। তার সহযোগী হিসেবে কাজ করেন তার ভগ্নিপতি আমিনুল ইসলাম।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, ঘটনার কিছুক্ষণ পর তাইজুল ইসলাম তার ভগ্নিপতি আমিনুলকে ফোন করে সীমান্ত এলাকায় থাকা স্থানীয় দালাল ফিলিপ স্নালের সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে আমিনুল ফিলিপের কাছে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দ্রুত সীমান্ত পারাপারের ব্যবস্থা করেন। ফিলিপের মাধ্যমেই ফয়সাল ও আলমগীর অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেন।

পুলিশের অভিযানে ফিলিপ স্নালের দুই সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মামলার সঙ্গে সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, গ্রেপ্তারকৃত আমিনুল ইসলামকে আদালতে হাজির করা হলে বিচারক তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT