1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা মোহামেডানের

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫

প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয় করলো মোহামেডান স্পোর্টিং ক্লাব। জয়ের স্বপ্ন পূরণে মোহামেডান শিবিরের উল্লাস ছিল বাঁধভাঙা।

প্রিমিয়ার লিগে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করেছিল মোহামেডান। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর শিরোপা উদ্‌যাপন করে চ্যাম্পিয়নরা।

তাই কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের আবহটা আজ ভিন্ন।খেলা শেষে নতুন বিশেষ জার্সি পরেছিলেন ফুটবলার ও কোচ। যেখানে লেখা ‘উই আর দ্য চ্যাম্পিয়ন’। ১৯৫৭ সাল থেকে এ পর্যন্ত জেতা শিরোপাগুলোর সালও লেখা ছিল টি শার্টে।

সাদা কালো জার্সির মোহামেডান আজ হলুদ রঙের বিশেষ জার্সি পরে উৎসবে মেতেছিল। রাতে মতিঝিলে ক্লাব প্রাঙ্গণে তাদের সঙ্গে উল্লাস করতে অপেক্ষায় আছেন সমর্থকেরা। আগেই শিরোপা নিশ্চিত হওয়ায় আজকের ম্যাচে একটু ঢিলেঢালা ভাবেই খেলতে দেখা যায় মোহামেডানকে।

ম্যাচের শুরুতে মোহামেডানকে গার্ড অব অনার দেন ব্রাদার্সের ফুটবলাররা। সপ্তম মিনিটে বিকায়ে দিয়ারার গোলে এগিয়ে যায় গোপীবাগের ক্লাব ব্রাদার্স। সেই গোল মোহামেডান শোধ করে ২৫ মিনিটে মেহেদি হাসান মিঠুর হেডে। ৩৮ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। ৬৯ মিনিটে দলেল তৃতীয় এবং দ্বিতীয় গোলটি করেন দিয়াবাতে।

তবে দারুণভাবে ম্যাচে ফিরে আসে ব্রাদার্স। ৭১ মিনিটে এমফন উদোহ ও ৮৭ মিনিটে জুয়েল রানার গোলে এক পয়েন্ট পায় তারা।

মোহামেডানের উৎসবের দিনে অবসর নিয়েছেন ব্রাদার্সের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা। ম্যাচের ৪৩ মিনিটে বদলি হয়ে অবসরে যান রানা। ম্যাচের বিরতিতে তার হাতে বিদায়ী ক্রেস্ট তুলে দেন মোহামেডানের গোলকিপিং কোচ ছাইদ হাছান কানন, বাফুফের জাকির হোসেন চৌধুরি, ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান এবং ঢাকা আবাহনীর নজরুল ইসলাম।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT