1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

নতুন মার্কিন নিরাপত্তা কৌশলকে স্বাগত পুতিনের, উদ্বেগে ইইউ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কোর মতে, ৩৩ পৃষ্ঠার এই দলিলটির বেশিরভাগ বিষয়ই রাশিয়ার কৌশলগত দৃষ্টিভঙ্গির সঙ্গে মিল রয়েছে। তবে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের কয়েকজন কর্মকর্তা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

রোববার (৭ ডিসেম্বর) রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস–এ দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, তিনি নতুন নিরাপত্তা কৌশলকে ইতিবাচক হিসেবে দেখছেন। একই সঙ্গে তিনি বলেছেন, মস্কো নথিটি আরও পর্যালোচনা করে পরে চূড়ান্ত মন্তব্য দেবে।

বিদেশি হস্তক্ষেপ প্রতিহত করা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইইউর কথিত সেন্সরশিপ নীতির বিরোধিতা—এসবকেই কৌশলে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

নথিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে কিছু ইউরোপীয় দেশের অর্থনীতি ও সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী থাকবে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। পাশাপাশি ইউরোপের কয়েকটি দেশে জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির প্রভাব বাড়াকে ইতিবাচক হিসেবে তুলে ধরা হয়েছে।

ইইউর পক্ষ থেকে বলা হয়েছে, কৌশলপত্রে রাশিয়া সম্পর্কে তুলনামূলক নরম ভাষা ব্যবহার করা হয়েছে, যা ইউক্রেন যুদ্ধের বিষয়ে মস্কোর ওপর পশ্চিমা চাপ দুর্বল করতে পারে বলে তাদের ইঙ্গিত।

এছাড়া নথিতে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে ইইউ ভূমিকা রাখছে। একই সঙ্গে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার সঙ্গে কৌশলগত ভারসাম্য পুনরুদ্ধার ইউরোপের সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল করতে সহায়তা করতে পারে।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদেফুল প্রশ্ন তুলেছেন—মতপ্রকাশের স্বাধীনতা বা সমাজব্যবস্থার ধরন কৌশলগত নথিতে থাকা উচিত কি না, বিশেষত জার্মানির ক্ষেত্রে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে লিখেছেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং যুক্তরাষ্ট্রের শত্রু একইসঙ্গে পোল্যান্ডেরও শত্রু।

এদিকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্র্যাট সদস্যরা সতর্ক করেছেন যে, এই নথি দেশটির পররাষ্ট্রনীতি ক্ষতিগ্রস্ত করতে পারে।

রোববার দোহায় এক সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে দেওয়া সহায়তা কমিয়ে আনতে পারেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের ধনী দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরা দেশ ছেড়ে পালিয়েছে এবং প্রেসিডেন্ট জেলেনস্কি ইচ্ছাকৃতভাবে যুদ্ধ দীর্ঘায়িত করছেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT