1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আসন্ন আইপিএলে খেলতে দেওয়া হচ্ছে না। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এ বিষয়ে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) কর্তৃপক্ষকে স্পষ্ট নির্দেশ দিয়েছে। ফলে মুস্তাফিজুরের পরিবর্তে অন্য কোনো ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাচ্ছে কেকেআর।

বিসিসিআই সচিব দেবজিৎ শইকীয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, শইকীয়া বলেন, “সাম্প্রতিক ঘটনাবলির কারণে বিসিসিআই আইপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি কেকেআরকে একটি নির্দেশ দিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেকেআর পরিবর্ত ক্রিকেটার নিতে চেয়ে আবেদন করলে বোর্ড তাদের অনুমতি দেবে।”

আগামী আইপিএলে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে খেলার কথা ছিল মুস্তাফিজুর রহমানের। নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ টাকায় দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের অন্যতম সফল বোলার হিসেবে পরিচিত মুস্তাফিজ ডেথ ওভারে নিয়ন্ত্রিত ও কার্যকর বোলিংয়ের জন্য সুপরিচিত। দলের বোলিং আক্রমণ শক্তিশালী করতে এই কারণেই তাকে দলে নিয়েছিলেন কেকেআরের টিম ম্যানেজমেন্ট। তবে বিসিসিআইয়ের নির্দেশের পর শাহরুখ খানের মালিকানাধীন দলটি তাকে আর খেলাতে পারবে না।

সূত্র জানায়, বাংলাদেশে দীপু দাসের ঘটনার পর থেকেই আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে ভারতে প্রতিবাদ শুরু হয়। বিজেপি ও শিবসেনার মতো দল সরাসরি বিসিসিআই ও কেকেআরের বিরুদ্ধে অবস্থান নেয়। কেকেআর কর্ণধার শাহরুখ খানকেও লক্ষ্য করে সমালোচনা করা হয়। কংগ্রেসের কয়েকজন নেতাও মুস্তাফিজুরের আইপিএল খেলা নিয়ে প্রশ্ন তোলেন। এমনকি কিছু ধর্মীয় গুরুও এ বিষয়ে বক্তব্য দেন। একপর্যায়ে কেকেআর বয়কটের দাবিও ওঠে।

সব মিলিয়ে ক্রমবর্ধমান রাজনৈতিক ও সামাজিক চাপের মুখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT