1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়লো স্টেপ সংখ্যা নয়, হাঁটার গতিই গুরুত্বপূর্ণ যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি বেড়েছে ২৬% সাপের কামড় ও আরশোলার দুধ: মানবজাতির বড় বড় প্রশ্নের উত্তর দিলেন ‘ইগ নোবেল’ বিজয়ীরা কী আছে অ্যাপলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন আইফোন ডুওতে? জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল

ইসরায়েলের সদস্যপদ স্থগিত বিবেচনা করছে উয়েফা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫

গাজায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশটির সদস্যপদ স্থগিতের বিষয়টি বিবেচনা করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এ লক্ষ্যে আগামী সপ্তাহে ভোটাভুটি আয়োজনের পরিকল্পনা করেছে সংস্থাটি।

গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালিত হচ্ছে। ক্রীড়াঙ্গনও এতে পিছিয়ে নেই। গাজা যুদ্ধের দায়ে ইসরায়েলকে ফুটবলসহ আন্তর্জাতিক ক্রীড়া থেকে নিষিদ্ধের দাবি জোরালো হয়েছে।

রয়টার্স, এপি ও ইএসপিএনসহ একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা দেশটির সদস্যপদ স্থগিত করার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছে। এ জন্য আগামী সপ্তাহে ভোটাভুটির আয়োজন করতে যাচ্ছে সংস্থাটি।

নাম প্রকাশ না করার শর্তে উয়েফার কার্যনির্বাহী কমিটির দুই সদস্য এপিকে জানিয়েছেন, ২০ সদস্য বিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটির অধিকাংশই ইসরায়েল জাতীয় দল ও ক্লাবগুলোকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধের পক্ষে ভোট দেবেন বলে আশা করছেন তারা। যদি তা বাস্তবায়ন হয়, তবে আগামী বছরের ফুটবল বিশ্বকাপসহ আন্তর্জাতিক কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না ইসরায়েল।

আগামী ১১ ও ১৫ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ে নরওয়ে ও ইতালির বিপক্ষে ম্যাচ আছে ইসরায়েলের। ইতিমধ্যেই এই ম্যাচগুলো নিয়ে আলোচনা চলছে। নরওয়ে ফুটবল ফেডারেশন জানিয়েছে, ইসরায়েলের বিপক্ষে ম্যাচ থেকে টিকিট বিক্রির আয় গাজার মানবিক সহায়তায় দেওয়া হবে। অন্যদিকে ইতালির সমর্থকদের একটি অংশ ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করার দাবি তুলেছেন।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT