1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

অগ্রযাত্রার ৩০ বছরে প্রাইম ব্যাংক

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

বিশ্বাস, উদ্ভাবন ও অগ্রগতির ৩০ বছর পূর্তি উদযাপন করেছে প্রাইম ব্যাংক পিএলসি। গ্রাহকদের আরো ভালো সেবা দেয়া এবং অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে প্রাইম ব্যাংক।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত কয়েক দশক ধরে টেকসই, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং গ্রাহককেন্দ্রিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিয়ে প্রাইম ব্যাংক একটি ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ডিজিটাল ব্যাংকিং সেবা থেকে শুরু করে সবুজ অর্থায়ন ও অন্তর্ভুক্তিমূলক সেবায় অগ্রণী ভূমিকা পালনের পাশাপাশি প্রাইম ব্যাংক দেশ, দেশের মানুষ এবং ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে আসছে।

প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, ‘প্রাইম ব্যাংক সবসময়ই একটি লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে গেছে। আমরা আমাদের অর্জন উদযাপন করছি এবং নতুন উদ্দীপনা নিয়ে গ্রাহকদের উন্নত সেবা, একসঙ্গে পথচলার অঙ্গীকার এবং স্থায়ী প্রভাব রাখার প্রত্যয়ে ভবিষ্যৎকে আলিঙ্গন করতে প্রস্তুত।’ প্রাইম ব্যাংক পিএলসি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।

আগামী উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাচ্ছে প্রাইম ব্যাংক। বর্তমানে ১১ লাখ গ্রাহককে প্রয়োজনীয় আর্থিক সেবা প্রদান করে আসছে ব্যাংকটি। সেবাগুলোর মধ্যে রয়েছে কনজিউমার, করপোরেট, এসএমই ও ইসলামিক ব্যাংক। শহর ও প্রত্যন্ত এলাকায় সেবা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাংকের রয়েছে ১৪৭টিরও বেশি শাখা, ১৫৮টি এটিএম বুথ এবং ১৫২টি এজেন্ট ব্যাংকিং আউটলেট। —

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT