1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পাকিস্তানের কাছে শান্তি আলোচনার নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে একদিনে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং সচল হলো টেকনাফ স্থলবন্দর বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার

অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার এনবিআর কর্মকর্তাদের

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৫ মে, ২০২৫

অর্থ মন্ত্রণালয় থেকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পৃথকের অধ্যাদেশ সংশোধনের ঘোষণা আসার পর অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’।

রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ আগামীকাল সোমবার থেকে ঘোষিত কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হলো। তবে, আমাদের দ্বিতীয় দাবি অর্থাৎ অবিলম্বে এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি এখনও পূরণ হয়নি। আমরা আশা করছি, সরকার খুব শীঘ্রই আমাদের দ্বিতীয় দাবির পক্ষে একটি ইতিবাচক সিদ্ধান্ত দেবে।

আরও বলা হয়, এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে ঘোষিত এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি যথারীতি অব্যাহত থাকবে।

এর আগে সন্ধ্যায় এনবিআরের আন্দোলনকারী এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, ‘আমরা কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে অন্দোলন স্থগিতের ঘোষণা দেব বলে আশা করছি।’

আজ বিকেলে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’ আগামীকাল সোমবার (২৬ মে) থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেয়।

এক সংবাদ সম্মেলনে পরিষদ জানায়, আগামীকাল থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। তবে ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জামের আমদানি এ কর্মবিরতির আওতামুক্ত থাকবে।

এরই পরিপ্রেক্ষিতে বিসিএস কাস্টমস ও এক্সাইজ এবং কর ক্যাডারের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শক কমিটি ও গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে আলোচনা করে এনবিআর পৃথকের অধ্যাদেশ সংশোধন করা হবে বলে জানায় অর্থ মন্ত্রণালয়।

রোববার সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজস্ব বোর্ড শক্তিশালীকরণ ও রাজস্ব নীতি প্রণয়ন কার্যক্রম পৃথক করার জন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে জারিকৃত অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে। প্রয়োজনীয় সংশোধনের আগ পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT