1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে নতুন নির্দেশনা

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির সময়েও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) জারি করা এক প্রজ্ঞাপনে কেন্দ্রীয় ব্যাংক জানায়, সরকারি নির্বাহী আদেশে ১৮ মার্চ বুধবার ছুটি ঘোষণা করা হলেও পোশাক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখতে ঢাকার মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকার ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকবে।

এ সময় ব্যাংকগুলোর অফিস কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। তবে গ্রাহকদের লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া সমুদ্রবন্দর, স্থলবন্দর ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা ও বুথগুলোকে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এজন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT