1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

এপ্রিলে বিশ্ববাজারে বেড়েছে খাদ্যপণ্যের দাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৩ মে, ২০২৫

চলতি বছরের এপ্রিল মাসে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে। বিশেষ করে শস্য, মাংস এবং দুগ্ধজাত পণ্যের মূল্যবৃদ্ধি এ প্রবণতায় বড় ভূমিকা রেখেছে। তবে চিনি এবং ভেজিটেবল অয়েলের দাম কিছুটা কমেছে।

এফএও-এর তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে গড় খাদ্য মূল্যসূচক দাঁড়িয়েছে ১২৮ দশমিক ৩ পয়েন্টে, যা মার্চের তুলনায় ১ শতাংশ বেশি। একই সঙ্গে গত বছরের এপ্রিলের তুলনায় এই সূচক ৭ দশমিক ৬ শতাংশ বেশি। যদিও ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে উচ্চ পর্যায়ে মূল্যসূচক উঠেছিল, তা থেকে এখনও প্রায় ১৯ দশমিক ৯ শতাংশ কম।

বিশ্ববাজারে গমের দাম বেড়েছে রাশিয়া থেকে রপ্তানি কমে যাওয়ায়। চালের দাম বেড়েছে চাহিদা বৃদ্ধির কারণে। এদিকে, যুক্তরাষ্ট্র ব্যাপকভাবে ভুট্টা মজুত করায় খাদ্যশস্যের দাম ঊর্ধ্বমুখী।

এফএও আরও জানিয়েছে, বৈশ্বিক মুদ্রার ওঠানামা এবং বিভিন্ন দেশের শুল্কনীতি বিশ্ব খাদ্যবাজারে অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।

এদিকে জ্বালানি তেলের বাজারেও দরপতন অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য উত্তেজনা কমার ইঙ্গিত এবং ওপেক প্লাস বৈঠকের পূর্বাভাসে তেলের দাম পড়তির দিকে। শুক্রবার (২ মে) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪২ সেন্ট কমে ৬১ দশমিক ৭১ ডলারে এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪৬ সেন্ট কমে ৫৮ দশমিক ৭৮ ডলারে নেমে এসেছে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT