করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার।
প্রথমে গুঞ্জন শোনা গেলেও পরবর্তীতে সান্তোস ক্লাব ও ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ বিষয়টি নিশ্চিত করে। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ইনস্টাগ্রামে লেখেন, “নেইমারের শরীরে উপসর্গ দেখা দিয়েছে, তিনি অনুশীলনে অংশ নেননি এবং সোমবার আবার পরীক্ষা হবে।”
সান্তোস জানায়, বৃহস্পতিবার থেকে নেইমারের জ্বর ছিল। কয়েক দফা পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, তিনি কোভিডে আক্রান্ত। এখন তিনি আইসোলেশনে আছেন এবং চিকিৎসকদের পরামর্শ মেনে চলছেন।
এই কারণে নেইমার বৃহস্পতিবারের ম্যাচে খেলতে পারেননি। এর আগেও, ২০২১ সালে পিএসজিতে থাকার সময় একবার কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি।
বিটি/ আরকে