1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

ইমরান খানের দৃষ্টিশক্তি হারানোর খবরে উদ্বিগ্ন আকরাম-ওয়াকার-আফ্রিদিরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

কারাবন্দি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখের বেশিরভাগ দৃষ্টিশক্তি হারানোর খবরে গভীর উদ্বেগ জানিয়েছেন ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস, শাহিদ আফ্রিদিসহ দেশটির আরও কয়েকজন সাবেক ক্রিকেটার। বিশ্বকাপজয়ী এই অধিনায়কের জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

৭৩ বছর বয়সী ইমরান কয়েক মাস ধরে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নির্জন বন্দিত্বে রয়েছেন এবং চোখের সংক্রমণে ভুগছেন। সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত অ্যামিকাস কিউরি সালমান সাফদারের প্রতিবেদনে বলা হয়েছে, জেল কর্তৃপক্ষের অবহেলার কারণে তিনি ডান চোখের প্রায় ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন।

ইমরানকে নিজের ক্যারিয়ারের প্রধান অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে ওয়াসিম আকরাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, তার স্বাস্থ্যগত অবস্থার খবর শুনে তিনি অত্যন্ত মর্মাহত। তিনি আশা প্রকাশ করেন, কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করবে এবং ইমরানের দ্রুত আরোগ্য কামনা করেন।

একই ধরনের বার্তা দিয়েছেন ওয়াকার ইউনিস। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ পাশে রেখে জাতীয় বীর হিসেবে ইমরানের অবদান বিবেচনা করা উচিত। যিনি দেশকে ক্রীড়াক্ষেত্রে গৌরব এনে দিয়েছেন এবং যার প্রতিষ্ঠিত ক্যান্সার হাসপাতাল অসংখ্য মানুষের সেবা দিচ্ছে, তার বর্তমান স্বাস্থ্যসংকটের দ্রুত সমাধান প্রয়োজন।

সাবেক পেসার শোয়েব আখতারও দুঃখ প্রকাশ করে আশা জানিয়েছেন, ইমরান যথাযথ চিকিৎসা পাবেন। চিকিৎসাসেবা পাওয়া ইমরানের মৌলিক অধিকার বলে মন্তব্য করেন শাহিদ আফ্রিদি।

ইমরান প্রধানমন্ত্রী থাকাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে থাকা রমিজ রাজা মানবিক দৃষ্টিভঙ্গি প্রদর্শনের আহ্বান জানান। আর সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজও তার দ্রুত সুস্থতা কামনা করে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান।

পাকিস্তানের বাইরেও বিষয়টি প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভারতের সাবেক ব্যাটসম্যান আজয় জাদেজা পাকিস্তানি ক্রিকেটারদের ইমরানের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফের প্রধান ইমরান খান ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ২০২৩ সালের আগস্টে তিনি গ্রেপ্তার হন এবং রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও রাষ্ট্রীয় উপহার বিক্রিসহ শতাধিক মামলার মুখোমুখি হন। তবে তিনি এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

বিটি/ আরকে

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT