1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

কী কারণে ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন দামে ভারতীয় রুপি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ছবি: সংগৃহীত

ডলারের বিপরীতে ইতিহাসের সর্বকালের সর্বনিম্ন দরপতন ঘটেছে ভারতীয় রুপির। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ডলারের বিপরীতে রুপির এমন ভঙ্গুর অবস্থা দেখা গেছে। এ নিয়ে টানা সাত লেনদেনে রুপির দাম কমেছে।

বাণিজ্য–ঘাটতির পাশাপাশি পুঁজি দেশের বাইরে প্রত্যাহার হওয়ার কারণে রুপির এমন দরপতন চলছে। এছাড়া ভারতের বৈদেশিক বাণিজ্যের লেনদেন ভারসাম্য স্থির হচ্ছে না। পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর আন্তর্জাতিক বাজারে ডলারের দাম বেড়েছে ও বন্ডের বিপরীতে অতিরিক্ত মুনাফা পাওয়া যাচ্ছে। এর ফলেও ভারতীয় রুপি ডলারের বিপরীতে ক্রমাগত তার শক্তি হারাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার প্রতি ডলারের দাম দাঁড়ায় ৮৫ দশমিক ২৪২৫ রুপি। যা রুপির ইতিহাসে এটিই সর্বনিম্ন। অক্টোবরের শুরু থেকে রুপি ১ দশমিক ৭৪ শতাংশ দাম হারিয়েছে।

আইডিএফসি ফার্স্ট ব্যাংকের উপাত্ত অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ভারতের বাণিজ্য–ঘাটতি গত বছরের তুলনায় ১৮ দশমিক ৪ শতাংশ বেড়েছে। এর সঙ্গে রয়েছে ভারতে বিনিয়োগ করা বিদেশি অর্থ ও ঋণ প্রত্যাহার।

আইডিএফসি ফার্স্ট ব্যাংক আরও জানিয়েছে, বাণিজ্যে লেনদেন ভারসাম্য পরিস্থিতি ও শক্তিশালী ডলারের কারণে ভারতীয় রুপি চাপের মধ্যে থাকবে। ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে প্রতি ডলারের দাম ৮৬ রুপিতে দাঁড়াতে পারে। এতে ভারতীয় রুপি এ সময়ে আরও দুর্বল হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT