1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রেডরিখ মের্ৎস মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ সিলেট টেস্ট: জয়ের লক্ষ্যে চাপে বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নীরব পররাষ্ট্র সচিব ওয়ারিকানের ঘূর্ণিতে সিলেটে বিপাকে বাংলাদেশ: জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

ক্রিয়েটিভ হাউসের উদ্যোগে গ্যালেরিয়ায় চট্টগ্রাম রমজান মজলিশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

পবিত্র রমজান মাস ও ঈদ উদযাপনকে কেন্দ্র করে ক্রিয়েটিভ হাউস আয়োজন করেছে ‘চট্টগ্রাম রমজান মজলিশ’। গতকাল বুধবার গ্যালেরিয়া-ইউর সেকেন্ড হোমের অ্যাম্বিয়েন্স হলে জনপ্রিয় রেস্টুরেন্ট, ফ্যাশন হাউস, জুয়েলারি ও লাইফস্টাইল ব্র্যান্ডগুলোর অংশগ্রহণে আয়োজিত এই ব্যতিক্রমী আয়োজন শুরু হয়েছে। এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তিন দিনব্যাপী এ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানশাইন গ্রামার স্কুলের অধ্যক্ষ ও চেয়ারম্যান সাফিয়া গাজী রহমান, সিপিডিএল পরিবারের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন, বারকোড গ্রুপের প্রতিষ্ঠাতা মঞ্জুরুল হক ও ক্রিয়েটিভ হাউস ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা তানিজিলা কাশিফ।

রমজান মজলিশ আজ ও কাল বিকেল ৩টা থেকে রাত ৩টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। এখানে ৩০টিরও বেশি স্টলে ইফতার ও সেহরির বিশেষ আয়োজন, ট্রেন্ডি ফ্যাশন আইটেম, জুয়েলারি এবং অন্যান্য লাইফস্টাইল পণ্য পাওয়া যাচ্ছে। এক ছাদের নিচে উৎসবমুখর পরিবেশে রমজানের আমেজ উপভোগের সুযোগ পাচ্ছেন অতিথিরা।

অ্যাম্বিয়েন্স হলে ফুড স্টলগুলোর পাশাপাশি রয়েছে গ্র্যান্ড ডাইনিং হল, যেখানে পারিবারিক পরিবেশে ইফতার ও সেহরির ব্যবস্থা রাখা হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ হাউস জানিয়েছে, উদ্যোক্তা ও ভোক্তা কমিউনিটির মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। ইতোমধ্যেই রমজান মজলিশ ব্যাপক সাড়া ফেলেছে এবং অংশগ্রহণকারী ব্র্যান্ড ও দর্শনার্থীদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT