1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে বাঘ

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬

সুন্দরবনে চোরা শিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়েছে একটি রয়েল বেঙ্গল টাইগার।সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক দ্বীপন চন্দ্র দাস বলেন, শনিবার দুপুরের পর খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের পাঠানো হয়। তারা গিয়ে ফাঁদে আটকা পড়া বাঘটি দেখতে পান।

মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি শরকির খাল পাড়ের সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে বাঘটি আটকা পড়েছে। স্থানীয়দের প্রবেশ এড়াতে এরপর থেকে খাল পাড় এলাকা ঘেরাও করে রেখেছে কর্তৃপক্ষ।

বাঘটি উদ্ধারে ঢাকা থেকে বন বিভাগের একজন ভেটেরিনারি সার্জনকে নেয়া হচ্ছে। তিনি পৌঁছালে বাঘ উদ্ধার কার্যক্রম শুরু করা হবে। প্রয়োজনে ট্র্যাংকুলাইজার গান ব্যবহার করা হবে।

বন কর্মকর্তা দ্বীপন আরো বলেন, বাঘটি যদি অন্য কোনো আঘাতে অসুস্থ হয়ে থাকে, তাহলে সেটি উদ্ধার করে খাঁচায় বন্দি করে খুলনা কিংবা ঢাকায় বন বিভাগের রেসকিউ সেন্টারে পাঠানো হবে। বন বিভাগের পক্ষ থেকে এ জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হয়েছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT