1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

নারায়ণগঞ্জে BEEIN Foods দ্বিতীয় শাখার দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ৬ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সীমান্ত টাওয়ারে BEEIN Foods & Restaurant Ltd.-এর দ্বিতীয় শাখার কার্যক্রম উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সীমান্ত টাওয়ারের স্টার সিনেপ্লেক্স ফুড কোর্ট এলাকায় এ আয়োজন করা হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, সীমান্ত টাওয়ারের ৮ম ও ৯ম তলায় অবস্থিত ফুড কোর্টে BEEIN Foods & Restaurant Ltd.-এর জন্য চারটি আউটলেট নেওয়া হয়েছে। নতুন শাখার সফলতা, সমৃদ্ধি এবং ব্যবসার উত্তরোত্তর উন্নতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহবুব আলমসহ BEEIN-এর কর্মকর্তা, সদস্য এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, মানসম্মত খাবার ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকদের আস্থা অর্জন করাই BEEIN Foods-এর মূল লক্ষ্য। নতুন শাখার মাধ্যমে নারায়ণগঞ্জের খাদ্যপ্রেমীদের জন্য আরও উন্নত ও বৈচিত্র্যময় সেবা নিশ্চিত করা হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে দেশ, জাতি এবং প্রতিষ্ঠানের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

রাজধানীর বনানী ১১ নং রোডে BEEIN Foods-এর প্রথম শাখা অবস্থিত। সেখানে নানারকম করপোরেট ইভেন্টসহ সামাজিক ও পারিবারিক নানা আয়োজনের সুব্যবস্থা রয়েছে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT