1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ২ জুন, ২০২৬

রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলের বলরুমে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

১ জুন দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য এবং আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বৈশ্বিক সেবামূলক সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের মানবকল্যাণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অবদানের প্রশংসা করেন।

প্রধান অতিথি বলেন, লায়ন্স ইন্টারন্যাশনালের সেবামূলক কার্যক্রম সমাজের সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবকল্যাণে নিবেদিত এমন সংগঠনের পাশে সরকার সব সময় থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি আরও বলেন, লায়ন্স পরিবারের একজন সদস্য হিসেবে সংগঠনটির মানবসেবামূলক কার্যক্রমকে সরকারের উন্নয়ন দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেন। সেবার মান বৃদ্ধি, আধুনিকীকরণ এবং আরও বিস্তৃত পরিসরে কার্যক্রম পরিচালনার আহ্বানও জানান তিনি।

জেলা গভর্নর মোহাম্মদ বেলাল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনালের সাবেক আন্তর্জাতিক পরিচালক মোসলেম আলী খান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জিএটি এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, মাল্টিপল ডিস্ট্রিক্ট ৩১৫ বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন আশরাফ হোসেন খান, সাবেক কাউন্সিল চেয়ারপারসন শেখ কামরুল ইসলামসহ লায়ন্স বাংলাদেশের শীর্ষ নেতারা।

কনভেনশনে গত এক বছরের সেবামূলক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনের বিভিন্ন অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি সমাজসেবা, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সংরক্ষণ এবং মানবিক সহায়তা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও লায়ন্স ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়।

এদিকে আগামী ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ভোটের মাধ্যমে নতুন নেতৃত্বও নির্বাচন করা হয়। এতে জেলা গভর্নর নির্বাচিত হন এম এ আউয়াল খান। প্রথম ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন ইশতিয়াক হোসাইন দিদার এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচিত হন শায়খ মাহফুজুর রহমান। আগামী কনভেনশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট সুলতান মাহমুদ বান্না। এছাড়া কেবিনেট সেক্রেটারি হিসেবে অ্যাডভোকেট রিয়াজুল হক বাশির এবং ট্রেজারার হিসেবে সাইফুল ইসলাম নির্বাচিত হন।

কনভেনশনের বক্তারা মানবসেবা ও সামাজিক উন্নয়নে লায়ন্স ইন্টারন্যাশনালের কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT