1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর বিয়ে, পাত্র কে?

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২৬

জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বিয়ে করেছেন। তার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুশতাক ইবনে আইয়ুব।

শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে পারিবারিক আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দীপ্তি চৌধুরী নিজেই।

দীপ্তি বলেন, “আজ আমাদের আকদ সম্পন্ন হয়েছে। পরবর্তীতে বড় পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমাদের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চাই।”

জানা গেছে, ড. মুশতাক ইবনে আইয়ুব যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে অনকোলজি (ক্যানসার বিজ্ঞান) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

দীপ্তির বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তার ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা।

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT