আসন্ন ঈদুল আজহা বা কোরবানির ঈদ উপলক্ষে দেশজুড়ে ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪’ শুরু করেছে সুপারব্র্যান্ড ও টেক জায়ান্ট ওয়ালটন। প্রতিবারের মতো এবারও নির্দিষ্ট পণ্য কিনে ক্রেতাদের জন্য মিলিয়নিয়ার (১০ লাখ টাকা) হওয়ার আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।
এই সিজনের আওতায় ওয়ালটনের ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন বা বিএলডিসি (BLDC) ফ্যান কিনলে ক্রেতাদের জন্য ১০ লাখ টাকা জেতার সুযোগ থাকছে। পাশাপাশি লাখ লাখ টাকার ক্যাশ ভাউচার, আর্জেন্টিনার ফ্যান জার্সিসহ নিশ্চিত উপহার পাওয়ার সুবিধাও রয়েছে।
৮ এপ্রিল (২০২৬) থেকে শুরু হওয়া এই অফার ঈদুল আজহা পর্যন্ত চলবে। ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা, পরিবেশক শোরুম অথবা অনলাইন প্ল্যাটফর্ম ‘ই-প্লাজা’ থেকে পণ্য কিনে এসব সুবিধা উপভোগ করতে পারবেন।
বুধবার (৮ এপ্রিল ২০২৬) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সিজন-২৪ এর উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মীম, ‘ফেস অব ওয়ালটন এসি’ ও জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অনুষ্ঠানে এস এম মাহবুবুল আলম জানান, ওয়ালটন একটি ক্রেতাবান্ধব ব্র্যান্ড এবং প্রতিটি বড় উৎসবেই তারা ক্রেতাদের বিশেষ সুবিধা দিয়ে থাকে। তিনি উল্লেখ করেন, ডিজিটাল ক্যাম্পেইনের আগের সিজনগুলোতে ওয়ালটন পণ্য কিনে ইতোমধ্যে ৪৪ জন ক্রেতা মিলিয়নিয়ার হয়েছেন, যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখেছে।
ক্যাম্পেইন চলাকালীন পণ্য কেনার পর ক্রেতার নাম, মোবাইল নম্বর ও পণ্যের বারকোড দিয়ে ডিজিটাল রেজিস্ট্রেশন করা হচ্ছে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতাদের ১০ লাখ টাকা, ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার পাওয়ার তথ্য জানিয়ে দেওয়া হচ্ছে।
এছাড়া, এই ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে ক্রেতাদের তথ্য ওয়ালটনের ‘ডিজিটাল কাস্টমার ডাটাবেজ’-এ সংরক্ষিত থাকছে। এর ফলে ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে খুব সহজেই দ্রুত বিক্রয়োত্তর সেবা পাবেন গ্রাহকরা।
বিটি/ আরকে
Tags: 'মিলিয়নিয়ার, ওয়ালটন পণ্য