1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৩৫ শতাংশ ঋণ খেলাপি এডিবির পূর্বাভাসে বাংলাদেশে প্রবৃদ্ধি কমে ৪ শতাংশে, মূল্যস্ফীতি পৌঁছাতে পারে ৯ শতাংশে হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন

স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে জাইকার বিশেষ পরামর্শকের সঙ্গে মেডিএইডার প্রধানের বৈঠক

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বাংলাদেশ ও জাপানের স্বাস্থ্যখাত এবং হেলথ ট্রাভেল সেক্টরে সহযোগিতা জোরদারের লক্ষ্যে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর বাংলাদেশ প্রধান প্রতিনিধির বিশেষ পরামর্শক মি. আমাদা কিয়শির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক হেলথ ট্রাভেল বিশেষজ্ঞ এবং মেডিএইডারের প্রধান নির্বাহী শাব্বির আহমদ তামীম।

সাক্ষাৎকালে বাংলাদেশের স্বাস্থ্যখাতের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা এবং দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

মি. আমাদা কিয়শি বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতের উন্নয়নে জাইকা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ খাতে তাদের বৃহৎ পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে। তিনি বাংলাদেশ ও জাপানের মধ্যে হেলথ ট্রাভেল সেক্টরের উন্নয়নে শাব্বির আহমদ তামীমের সহযোগিতা কামনা করেন।

এ সময় শাব্বির আহমদ তামীম বলেন, দুই দেশের স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং জনগণের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিএইডার সব সময় জাপানের পাশে থাকবে। তিনি বাংলাদেশের উন্নয়নে জাইকার দীর্ঘদিনের অবদানের জন্য মি. আমাদা কিয়শিকে ধন্যবাদ জানান।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের আলোচনা ও পারস্পরিক সহযোগিতা বাংলাদেশ ও জাপানের মধ্যে স্বাস্থ্যসেবা, চিকিৎসা ভ্রমণ এবং স্বাস্থ্য অবকাঠামো উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT