1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরানের চরম হুঁশিয়ারি: যেকোনো হামলাকে ‘পূর্ণমাত্রার যুদ্ধ’ হিসেবে গণ্য করার ঘোষণা ইতিবাচক রিটার্নে সাপ্তাহিক পুঁজিবাজারে সূচক বেড়েছে প্রায় ৩ শতাংশ মানবিক সহায়তা প্রবেশে বাধা,চরম খাদ্য সংকটে গাজা টার্মিনালের রক্ষণাবেক্ষণ: আজ দুপুর থেকে ২৪ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে ভারতের মাটিতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের প্রথম নির্বাচনী জনসভায় যা যা বললেন তারেক রহমান সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’

‘খুব শীঘ্রই চট্টগ্রামে হবে মাল্টিমডাল লজিস্টিক হাব’

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

সরকার খুব শীঘ্রই চট্টগ্রামের বে টার্মিনালে একটি মাল্টিমডাল লজিস্টিক হাব নির্মাণের কাজ শুরু করার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

রবিবার “চ্যালেঞ্জস, অপরচুনিটিজ, অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড ইন শিপিং অ্যান্ড লজিস্টিকস ল্যান্ডস্কেপ” শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

রাজধানীর গুলশান এলাকার লেকশোর হাইটস হোটেলে দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস এই অনুষ্ঠানের আয়োজন করে।

প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক ড. আহমেদ উল্লাহ বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন।

দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অধ্যাপক মো. মামুন হাবিব মূল বক্তব্য রাখেন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের শিয়াবুর রহমান শিহাব আলোচনাটি সঞ্চালনা করেন।

মাল্টিমডাল লজিস্টিক হাব হচ্ছে একটি পরিকল্পিত পরিবহন কেন্দ্র, যেখানে রেল, সড়ক ও সমুদ্রপথ—এই তিনটি পদ্ধতিকে একত্র করে পণ্য সহজে ও দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছানো যায়। চট্টগ্রামের হালিশহরে যে নতুন রেলওয়ে কন্টেইনার টার্মিনাল নির্মাণের পরিকল্পনা রয়েছে, সেটিই এই হাবের একটি প্রধান অংশ হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT