1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সংসদে অর্থমন্ত্রী: খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, বললেন আভিগদর লিবারম্যান নারায়ণগঞ্জের সাত ঘটনার আপিল শুনানিতে আসামিদের জবানবন্দি উপস্থাপন তিন লাখ ছাত্রীকে সাইকেল দিচ্ছে সরকার, চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ দেশের ৬৪ জিআই পণ্যের বিশ্ববাজার ধরতে ১৭ দফা রোডম্যাপ নৌপরিবহণমন্ত্রী: দুটি উদ্ধারকারী জাহাজ কিনতে চায় সরকার ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া নেতানিয়াহু, বললেন আভিগদর লিবারম্যান

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

ইসরাইলের ডানপন্থি রাজনৈতিক দল আওয়ার হোম পার্টির নেতা আভিগদর লিবারম্যান বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে একতরফা সামরিক হামলা চালানোর মতো কোনো যৌক্তিক ভিত্তি নেই। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে বলে ইসরাইলি সামরিক বাহিনীর যে মূল্যায়ন উঠে এসেছে, তা অত্যন্ত গুরুতর। তবে এ ধরনের গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে তড়িঘড়ি কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার পক্ষে নন তিনি।

নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টায় থাকা বিরোধী জোটের এই নেতা সরাসরি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজের কঠোর সমালোচনা করেছেন। তাদের কর্মকাণ্ডকে কেবল ক্ষমতার প্রতি মোহ হিসেবে অভিহিত করে তিনি বলেন, তারা মরিয়া হয়ে নিজেদের পদ ধরে রাখতে চাইছেন। লিবারম্যানের মতে, বর্তমান সরকারের নীতি নির্ধারণে দায়িত্ববোধ বা বিচক্ষণতার অভাব প্রকট। এর আগে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ ইরানের বিরুদ্ধে আগাম হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়ার বিরোধিতা করেছিলেন। দায়িত্ববোধ কিংবা বিচক্ষণতা—কোনোটিই তাদের প্রধান বৈশিষ্ট্য বলে মনে হচ্ছে না।’।

এদিকে ইরানের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র তৈরির যাবতীয় অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। তারা এই দাবিকে ভিত্তিহীন ও জালিয়াতিপূর্ণ বলে অভিহিত করেছে। নেতানিয়াহু প্রশাসনের বিরুদ্ধে লিবারম্যানের এই সরব সমালোচনা ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের বিতর্ক সৃষ্টি করেছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT